ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান

গণতন্ত্র, মৌলিক অধিকার এবং জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজিত ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।


তারেক রহমান বলেন, বাংলাদেশকে যেন কখনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হতে হয়— বিএনপি সেই প্রত্যাশা করে এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানায়। তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে অতীতে বিতাড়িত করেছে। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু তা গণতন্ত্র রক্ষার পথে বাধা হতে পারে না।”


দেশের মালিক কেবল জনগণ— এ সত্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা, গণতন্ত্রের বিকাশ এবং বাকস্বাধীনতা রক্ষার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি মনে করিয়ে দেন, দেশে জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি, আর তা সম্ভব হবে কেবলমাত্র মানুষের ভোটাধিকার সুরক্ষার মাধ্যমে।

ads
ads
ads

Our Facebook Page

↑